ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ম্যাগনেসিয়াম সংকটে বিপাকে গাড়ি শিল্প

গাড়ি নির্মাণ শিল্পে বহুল ব্যবহৃত ইস্পাতের খাদ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল ম্যাগনেসিয়াম। বিশ্বের প্রায় ৯০ শতাংশ ম্যাগনেসিয়াম উৎপাদিত হয় এশিয়ার পরাশক্তি চীনে। যদিও সেখানে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এর উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে।


মূলত এসবের ফলে সেই সময় এর দাম বেড়ে গিয়েছিল। যেখানে প্রতি টনের দাম উঠেছিল ১০ থেকে ১৪ হাজার ডলার। চলতি বছরের শুরুর দিকে যা ছিল প্রায় দুই হাজার ডলার।


ইউরোপের গাড়ি শিল্পের সংগঠন এসিইএ গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে জানিয়েছিল, নভেম্বরের শেষ নাগাদ ইউরোপে ম্যাগনেসিয়ামের সংকট দেখা দিতে পারে। আর সেটা হলে গাড়ি তৈরির কাজ অনেকটা কমে আসবে। ফলে অনেকে চাকরি হারাতে পারেন বলেও সতর্ক করে দিয়েছিল এসিইএ।


বিশ্লেষকদের মতে, সবশেষ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে ম্যাগনেসিয়াম সংকটের বিষয়টি উত্থাপন করেছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ।


উল্লেখ্য, গাড়ি শিল্প ছাড়াও প্যাকেজিং, কনজিউমার ইলেক্ট্রনিকস এবং ঘরে ব্যবহৃত জিনিসপত্র তৈরিতেও এর গুরুত্ব রয়েছে।


এখন আশার কথা হচ্ছে- চীনে ম্যাগনেসিয়াম উৎপাদন আবার বাড়ছে বলে জানা গেছে। কনসালটেন্সি ফার্ম সাংহাই মেটালস মার্কেট গত সপ্তাহে জানিয়েছে, এটির উৎপাদন এখন স্বাভাবিক সময়ের ৭০ থেকে ৮০ শতাংশে পৌঁছেছে। যদিও এই সংকটে ম্যাগনেসিয়াম উৎপাদনে চীনের বিকল্প খোঁজার বিষয়টি আলোচনায় এসেছে। সূত্র : ডিডাব্লিউ

ads
ads
ads

Our Facebook Page

↑